রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বাইরে বের হওয়া মানুষের জন্য বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট দেখা যাচ্ছে। অনিরাপদ ও রাস্তার খোলা পানি পানের কারণে টাইফয়েড, ডায়রিয়া ও জন্ডিসের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ওয়াসা ও সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বিশুদ্ধ পানির এটিএম বুথ ও পাবলিক ওয়াটার ডিসপেনসার স্থাপন করে।