চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, অন্ধকারে শুয়ে মোবাইল ফোনের নীল আলো চোখের রেটিনার ওপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে ড্রাই আই বা চোখের শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।
তারা পরামর্শ দিয়েছেন, প্রতি ২০ মিনিট স্ক্রিন ব্যবহারের পর অন্তত ২০ সেকেন্ড দূরে তাকানো উচিত (২০-২০-২০ নিয়ম) এবং স্ক্রিনের উজ্জ্বলতা চোখের সহনীয় মাত্রায় রাখা প্রয়োজন।