শহরের কিশোরদের মধ্যে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্যাং কালচার গড়ে ওঠার বিরুদ্ধে সমাজবিজ্ঞানীরা স্কুল ও কলেজের কারিকুলামে নৈতিকতা, মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের গুরুত্ব বাড়াতে অনুরোধ করেছেন।
তারা বলেন, কেবল ডিগ্রিধারী নয়, শিক্ষার্থীদের মানবিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের। স্কুলগুলোতে কাউন্সেলিংয়ের জন্য মনোবিদ নিয়োগের দাবিও জানানো হয়।