বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট বার্ষিক বাজেটের অন্তত ১০ শতাংশ গবেষণার কাজে বরাদ্দ রাখার জন্য বিশেষ সুপারিশমালা পাঠিয়েছে। কমিশনের মতে, গবেষণা ছাড়া উচ্চশিক্ষা কেবল ডিগ্রি বিতরণে সীমাবদ্ধ হয়ে পড়ে।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশী জার্নালে নিয়মিত গবেষণাপত্র প্রকাশের ব্যবস্থা করতে হবে এবং ভালো গবেষণার জন্য শিক্ষকদের প্রণোদনা দিতে হবে।