শিক্ষা বোর্ড সব স্কুলের প্রধান শিক্ষকদের প্রতি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে যে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতি সপ্তাহে অন্তত দুটি পিরিয়ড খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক চর্চার জন্য বরাদ্দ রাখতে হবে।
বোর্ড চেয়ারম্যান বলেন, পড়াশোনার অতিরিক্ত চাপ শিশুদের মানসিকভাবে ক্লান্ত করে দেয়। সুস্থ ও বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই।