প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাধারণ শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করতে ব্রেইল ডিসপ্লে ও সাইন ল্যাঙ্গুয়েজ লার্নিং সফটওয়্যার সম্বলিত বিশেষ ডিজিটাল টুলস বিতরণ শুরু করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এর ফলে দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা সাধারণ শিক্ষার্থীদের মতোই ক্লাসের পড়া সহজে বুঝতে পারবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে বিশেষ ট্রেইন্ড শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে সরকারের।