নাগরিক সেবা আরও সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকারের পক্ষ থেকে সর্বজনীন নাগরিক সেবা অ্যাপ ‘মাই গভ’ (MyGov) এর নতুন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদন, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও বিভিন্ন লাইসেন্স রিনিউ করা যাবে।
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে সরকারি অফিসে না গিয়েই যেকোনো সময় নাগরিক তার ফাইল ট্র্যাকিং করতে পারবেন। এটি সরকারের ক্যাশলেস ও পেপারলেস অফিস বিনির্মাণের একটি বড় পদক্ষেপ।