দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম স্যাটেলাইটটি মূলত যোগাযোগের কাজে ব্যবহৃত হলেও দ্বিতীয়টি আবহাওয়ার পূর্বাভাস ও ভূ-পর্যবেক্ষণের কাজে সাহায্য করবে।
মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে দেশের বন্যা ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আরও নিখুঁতভাবে পাওয়া যাবে এবং আমাদের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা সহজ হবে।