দেশের বেকারত্ব হ্রাসে ও বৈদেশিক মুদ্রা অর্জনে ফ্রিল্যান্সিং বা অনলাইন আউটসোর্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার তরুণ ঘরে বসেই ডলার আয় করছেন।
সরকার ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ আইডি কার্ড ও আয়ের ওপর নগদ প্রণোদনা দিচ্ছে, যা তরুণদের এই স্বাধীন পেশায় আসতে আরও বেশি উৎসাহিত করছে।