2

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

টেকনাফে আইস,অস্ত্র ও হ্যান্ড গ্রেনেডসহ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ২ সদস্য আটক

সীমান্তবাংলা ডেস্ক: / ১১৫ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

 

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

কক্সবাজারের টেকনাফে ২বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ২কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস,১টি বিদেশী পিস্তল,১টি দেশীয় তৈরি বন্দুক,১টি হ্যান্ড গ্রেনেড,৩৭ রাউন্ড গুলি,১টি হাত দা,১টি কাঠের নৌকা জব্দ করেছে টেকনাফ ২(বিজিবি)।

এসময় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি নবী হোসেন গ্রুপের একজন সক্রিয় সদস্যসহ ২জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন,উখিয়া উপজেলার ৭নং কুতুপালং ক্যাম্প, ব্লক-বি/৩ এর বাসিন্দা মোঃ শরীফের ছেলে ও কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী নবী হোসেন গ্রুপের একজন সক্রিয় সদস্য মো.
জুবায়ের (৩০)।

২নং কুতুপালং ক্যাম্প, ব্লক-ডি/৫ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে মোঃ আনোয়ার (১৯)

মঙ্গলবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান,

গোপন সংবাদের ভিত্তিতে,মঙ্গলবার
১২ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল সন্দেহভাজন চারজন ব্যক্তিকে দু’টি নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকার দিকে আসতে দেখে।
উক্ত দু’টি নৌকার মধ্যে একটি নৌকা বক্করের জোড়া খালের ভিতরে প্রবেশ করলে টহলদল উক্ত নৌকায় অবস্থানরত দুইজন ব্যক্তিকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয় এবং পিছনে থাকা অপর নৌকাটি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘুরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল আটককৃত নৌকাটি তল্লাশি করে ১টি দেশীয় তৈরী দুই নলা বন্দুক,১টি বিদেশী পিস্তল, ১টি হাত দা এবং নৌকার পাটাতনের নীচে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ২ কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

এছাড়াও আটককৃত আসামীদের মধ্যে একজনের কোমড়ে পরিহিত বেল্টের সাথে একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড এমজি’র গুলি, ১১ রাউন্ড এসএমজি’র গুলি, ৮টি বন্দুকের কার্তুজ, ১টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৩টি গুলির খালি খোসা এবং বাংলাদেশী নগদ একশত টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,আটককৃত আসামীদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস,অস্ত্র,গোলাবারুদ, এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2