2

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রামুর ঈদগড়ে র‌্যাবের অভিযানে অস্ত্র ও কারিগরসহ আটক ৪

সীমান্তবাংলা ডেস্ক: / ১৯০৮ জন পড়েছে
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

কামাল শিশির রামু 

কক্সবাজার রামু থানাধীন ঈদগড়স্থ তুলাতুলি এলাকার গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান এবং কারখানায় অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫, কক্সবাজার ১৩ ডিসেম্বর ভোর অনুমান ৫ ঘটিকা হতে সকাল ৯ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিধানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ তুলাতুলি এলাকার আবু সামার ঘোনার পশ্চিম পাশে গহীন পাহাড়ে অবস্থানরত অবৈধ অস্ত্র তৈরীর সাথে জড়িত অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দূর্গম পাহাড়ের এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরী, কেনা-বেচার সাথে জড়িত চক্রের চারজনকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। অস্ত্রের কারখানা হতে উদ্ধার করা হয় ০২টি এলজি, ০৮টি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি, ১২ বোর কার্তুজ ৭টি, ফায়ারকৃত গুলির খোসা ০৪টি এবং অস্ত্র তৈরীর সরঞ্জামাদি মধ্যে উল্লেখযোগ্য অস্ত্র তৈরীর জন্য ০৭টি রড, ০৪টি হাতুড়ি, অস্ত্রের ফাইল ১০টি, বাটাল ০৩টি, ড্রিল মেশিন ০১টি, প্লাস ০২টি, স্ক্রু ড্রাইবার ০৩টি স্প্রিং, বাটাল সান দেয়ার জন্য শীল, ব্যান্ড বাইশ ও বাতাশ ও আগুন দেয়ার জন্য মোটরসহ অস্ত্র তৈরীর আনুষাঙ্গিক ছোট-বড় বেশকিছু সরঞ্জাম।
গ্রেফতারকৃতরা হলেন, সাহাব উদ্দিন (৪০), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-কোদালিয়াপাড়া, ৮নং ওয়ার্ড, ঈদগড় ইউনিয়ন রামু, কক্সবাজার,লাল মিয়া (৫৮), পিতা-মৃত সোলেমান, সাং-কোদালিয়াপাড়া, ৮নং ওয়ার্ড, ঈদগড় ইউনিয়ন রামু, কক্সবাজার, মাঈন উদ্দিন (৪৩), পিতা-খইল্ল্যা মিয়া, সাং-করলিয়ামুরা, ৯নং ওয়ার্ড, ঈদগড় ইউনিয়ন রামু, কক্সবাজার ও জাফর আলম (৪১), পিতা-নাজির হোসেন, সাং-করলিয়ামুরা, ৯নং ওয়ার্ড, ঈদগড় ইউনিয়ন রামু, কক্সবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2