শিক্ষা ব্যবস্থায় বড় ধরণের সংস্কার এনে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন এই কারিকুলামে পরীক্ষার মুখস্থ বিদ্যার চেয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও যোগ্যতা-ভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষাবিদেরা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষাপদ্ধতি পরিবর্তন করা জরুরি ছিল। শিক্ষার্থীরা এখন গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট এবং বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে নতুন বিষয় শিখবে।