প্রাথমিক শিক্ষাকে আনন্দদায়ক ও আধুনিক করতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ডিজিটাল বা মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে শিক্ষার্থীরা প্রজেক্টরে এনিমেশন ও ছবির মাধ্যমে কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবে।
গণশিক্ষা মন্ত্রী বলেন, শুধু বড় শহরের আধুনিক স্কুল নয়, প্রত্যন্ত গ্রামের শিশুরাও যেন আধুনিক শিক্ষা প্রযুক্তির সুফল পায়, তা আমরা নিশ্চিত করছি। শিক্ষকদের আইটি প্রশিক্ষণের জন্য বিশেষ কোর্স ডিজাইন করা হয়েছে।