বিরোধী দলীয় জোটের শীর্ষ নেতার গুলশান কার্যালয়ে আজ একাধিক বন্ধুভাবাপন্ন দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং মানবাধিকার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে জোটের মূখপাত্র জানান, বিদেশি বন্ধুরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আমাদের অবস্থান ও জনগণের প্রত্যাশা তাদের কাছে তুলে ধরেছি।