উখিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌লেন বাংলা‌দেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া শাখার নেতৃবৃন্দরা

সম্পাদক (Editor)
উখিয়া প্রকাশিত: ৫ ঘণ্টা আগে
উখিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌লেন বাংলা‌দেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া শাখার নেতৃবৃন্দরা

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া শাখার পক্ষ থেকে পান্না আক্তার মহোদয়াকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে উখিয়া উপজেলা আরও সমৃদ্ধ, সুন্দর ও উন্নয়নমুখী হয়ে উঠবে, এমন প্রত্যাশা সকলের।

আমরা বিশ্বাস করি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর কার্যকর উদ্যোগ উখিয়াকে এগিয়ে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

সৌজন‌্য শু‌ভেচ্ছায় যারা ছি‌লেন সেন্ট্রাল প্রেসক্লা‌বের সভাপ‌তি সাংবা‌দিক মোস‌লেহ উদ্দিন, সাধারণ সম্পাদক এন আলম সিকদার, কার্যকরী সংস‌দের জাফর আলম, গিয়াস উদ্দিন, সিরাজুল ক‌বির বুলবুল, না‌ছির উদ্দিন প্রমূখ।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসন, গণমাধ্যম ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় উখিয়ার সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে।

উখিয়ার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এই নতুন যাত্রা সফল হোক।

একই বিষয়ের আরও খবর