২৬ জুন ২০২৬ রোজ শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা, ঐক্য, শৃঙ্খলা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এন আলম সিকদার, গিয়াসুদ্দিন, নাছিরুদ্দিন, সিরাজুল কবির বুলবুল, মোশাররফ করিম রুমি, যায়েদু রহমান, রিমন মেহবুব রোহিত, মঈনুদ্দীন শাহিন, বেলাল ভূঁইয়া।
ক্লাবের সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত প্রথম সভায় বক্তারা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি পারস্পরিক মতবিনিময় এবং সংগঠনের অগ্রযাত্রাকে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।