বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে নতুন ক্যামেরাট্র্যাপিং জরিপে জানা গেছে। বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সুন্দরবনে বাঘের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
বন কর্মকর্তারা জানান, সুন্দরবনে চোরাশিকারিদের উপদ্রব বন্ধ করতে স্মার্ট পেট্রোলিং চালু করা হয়েছে। একই সাথে বাঘের প্রধান খাদ্য হরিণের নিরাপত্তা নিশ্চিত করায় বনে বাঘের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।