2

শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ডোমারে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ / ১৭৭ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

 

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী হিসেবে ফাস্ট এইড বক্স ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দীন হোসাইনী সুফী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স ও সকল বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া সোমবার একই তহবিল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০০টি স্কুল ব্যাগ ও ৩০০টি ছাতা সহ বিজ্ঞান উপকরণ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2