রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার

সীমান্তবাংলা ডেস্ক: / ১১৫ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সীমান্ত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিজান ও শফিক নামে দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের ও শফিক উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের বাসিন্দা।র‌্যাব জানায়, দিনাপুরের হিলি থেকে পিকআপ ভ্যানে ট্রান্সফরমারের ভেতর ফেনসিডিল নিয়ে দুই মাদককারবারি ঢাকা যাচ্ছে। এমন তথ্যে দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এসময় পিকআপ ভ্যানটি আটক করে ভ্যানে থাকা ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদককারবারি মিজান ও শফিককে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩‘র কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সীমান্ত বাংলা/ ১৫সেপ্টেম্বর/এড‌মিন ইব‌নে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর