বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় অপহৃত ধ’র্ষি’তা স্কুল ছাত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ধ’র্ষ’ক!

বেলাল আজাদ, কক্সবাজার / ৭৫ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

 

কক্সবাজারের উখিয়ায় এক স্কুল পড়ুয়া নাবালিকা ধর্ষিতাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে স্বয়ং ধর্ষক! চলতি বছরের ১৩ জানুয়ারী ওই স্কুল ছাত্রী অপহরণের শিকার হলে তার মাতা ফাতেমা বেগম বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ২১ জানুয়ারী সি.পি-২০/২০২৫ (ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০) নং মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্ত ভার দেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), কক্সবাজার-কে। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হাফিজ আল-আসাদ ২৯ জানুয়ারী অপহৃত ওই স্কুল ছাত্রী কে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে, সেদিন বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার ওই ধর্ষিতার জবানবন্দি গ্রহণ করেন এবং ধর্ষিতার মাতা ফাতেমা বেগম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ থেকে ধর্ষিতা স্কুল ছাত্রীকে জিম্মা গ্রহণ করে ঘরে নিয়ে যান। ইতিমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে ঘটনায় জড়িত ৩ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগের সত্যতা আছে মর্মে প্রতিবেদন দাখিল করিলে, অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পুনরায় গত ৭ এপ্রিল সন্ধ্যায় ওই স্কুল ছাত্রীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহত ও ধর্ষিত নাবালিকা স্কুল ছাত্রী (১৫) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের মোঃ আবদুল্লাহ কন্যা ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। আর ঘটনায় জড়িত অভিযুক্তরা হল- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল (ঘোনার পাড়া) গ্রামের বদিউল আলমের পুত্র রাহমত উল্লাহ (২৩), হরিণমারা (ঐচ্ছারজুম) গ্রামের আমির হোছনের পুত্র নুরুল আবছার (২৪) ও জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র মোঃ আলমগীর (২৫)। বর্তমানে অপহৃত ও ধর্ষিত ভিকটিম স্কুল ছাত্রী কে নিয়ে অভিযুক্তরা অজ্ঞাত স্থানে পালিয়ে বেড়াচ্ছে। অন্য দিকে কক্সবাজারের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ অভিযুক্তদের বিরুদ্ধে ১৬ এপ্রিল গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন মর্মে নিশ্চিত করেছেন বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এড. জাবেদুল আনোয়ার রুবেল ও এড. নুরুল ইসলাম নুরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর