বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে কক্সবাজারগামী এক‌টি বাসে নারীর সন্তান প্রসব

সীমান্তবাংলা ডেস্ক: / ১০১ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাসেই সন্তানের জন্ম দিয়েছেন ত্রিশোর্ধ্ব বয়সী প্রসূতী এক নারী। সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসে সন্তানটি প্রসব করেছেন।

জানা গেছে, ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে রিকশাচালক স্বামীর সঙ্গে কক্সবাজারের চকরিয়া বাপের বাড়ি যাচ্ছিলেন প্রসূতি ওই নারী। পথেই তার প্রসব বেদনা উঠে। অবস্থা গুরুতর দেখে রিলাক্স পরিবহনের চালক বাসটি দ্রুত পটিয়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। খবর পেয়ে কর্তব্যরত নার্স-চিকিৎসকরা এগিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় বাসের মধ্যেই সন্তান প্রসব করানো হয়। বর্তমানে নবজাতক শিশু ও মা দুজনেই ভাল এবং সুস্থ আছেন। বাসের মধ্যে সন্তান প্রসবের তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর