বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ঢাকার মগবাজারে হঠাৎ বিষ্ফোরন, নিহত ৬ আহত শতাধিক

সীমান্তবাংলা ডেস্ক: / ১০৪ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সীমান্তবাংলা নিউজ ডেষ্কঃ
রাজধানী ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় হঠাৎ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩০ জনের অধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিষ্ফোরন স্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের বেশ ক’টি ইউনিট।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘঠনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী পথচারী জান্নাত আরা বলেন, ঘটনাস্থলের অদূরে একটি ভবনে নীচে তিন জন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি বিকট শব্দ শুনতে পান। তিনি যে ভবনের নিচে ছিলেন, সেটির কিছু পলেস্তারা ধসে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ওপর পড়ে। এরপর ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন ধরে যায়। সেই আগুন উড়ালসড়কের ওপরে ও নিচে যাত্রীবাহী বাসে ছড়িয়ে পড়ে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার ওয়ারলেসের উল্টো দিকে একটি তিন তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির নিচে এসি এবং গ্যাসের সিলিন্ডার ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘঠনাস্থল পরিদর্শনে রয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোমা বিশেষজ্ঞ দল।

সীমান্তবাংলা / ২৭ জুন ২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর