2

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

হোয়াইক্যং বাজারে ৯,৯৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

সীমান্তবাংলা ডেস্ক: / ১২২ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সীমান্তবাংলা ডেক্স : র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল  উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী অলী হোছন (৩০), পিতা- অছিয়র রহমান, মাতা- রহিমা বেগম, সাং- উনচিপ্রাং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত

আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

২০ জানুয়ারি/এডমিন/ইবনে

 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2