নিজস্ব প্রতিবেদক, টেকনাফ, কক্সবাজার
“আর্তমানবতা, বিপন্ন শীত, শীতার্থ মানুষ” এই শ্লোগানকে সামনে নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের শীতার্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন ‘অটিজম ট্রাস্ট ফাউন্ডেশন’।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অটিজম ট্রাস্ট ফাউন্ডেশন নির্বাহী পরিচালক তোফাইল আহমদ এবং অটিজম ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন সিকদার হোয়াইক্যং বাজারে ঠিকানা বিহীন পাগল, পথচারী, অসহায়দের মাঝে শীতবস্ত্র, মিনারেল পানি, ফ্রুট ও বিস্কুট বিতরণ করেন।
অটিজম ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন সিকদার এ প্রতিবেদকে জানায়, উক্ত সংগঠনটি মানবিক ভ্যানওয়ালা, ক’জন প্রতিবন্ধী প্রেমিক ও মানবিক গুনাবলী সম্পন্ন ব্যক্তি, এলাকার ছেলেদের নিয়ে গঠিত।
নির্বাহী পরিচালক তোফাইল আহমদ বলেন, যারা আমাদেরকে সময়, সরলতা ও মানবিকতা দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের উত্তর উত্তর সফলতা কামনা করছি। তিনি আরো বলেন, আমাদের সংগঠনটি সার্বিক মানবতার সেবায় নিয়োজিত থাকবে, অত্র ইউনিয়নের কোন প্রতিবন্ধীর সমস্যা হলে, গরীব মেধাবী ছেলে-মেয়েদের পড়াশোনা, অসহায় পরিবারের মেয়ের বিয়ে থেকে শুরু করে বিভিন্ন মানবিক সেবায় উক্ত সংগঠনটি স্বর্বদা পাশে থাকবে।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৮ জানুয়ারী ২০২১)