2

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসির সাথে বিএনপির বৈঠক

সীমান্তবাংলা ডেস্ক: / ১১২ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

অাসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং প্রস্তুতসহ প্রার্থীদের যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে বিকেল চারটার পরে শুরু হওয়া বৈঠকে ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত রয়েছেন।

বিএনপি’র ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধি দলে আরো আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও বিএনপি যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

জানা গেছে, বৈঠকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য দাবি জানাবেন তারা। এছাড়া বিএনপি প্রার্থীদের যেন হয়রানি করা না হয় সে বিষয়েও নির্বাচন কমিশনের কাছে দাবি তুলে ধরা হবে।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। এছাড়া দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও উত্তর সিটির আবুল কাশেম উপস্থিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2