2

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফারুক আলম বুলবুল প্রধানের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ / ১৫৩ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

 

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক আলম বুলবুল প্রধানের জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।

বুধবার (২০শে নভেম্বর) দুপুরে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক আলম বুলবুল প্রধানের জানাজা নামাজের আগে তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ কবির দুলু, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯শে নভেম্বর) দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক আলম বুলবুল। তিনি কেতকীবাড়ী ইউনিয়নের প্রধানপাড়া এলাকার মৃত মকবুল হোসেন প্রধানের জ্যেষ্ঠপুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2