বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

পলাশে ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি : / ৬৪ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নরসিংদীর পলাশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সভাপতিত্বে এসময় পলাশ উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ প্রেসক্লাবের সভাপতি আশাদউল্লাহ মনা, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান,  যুগ্ম সম্পাদক আল-আমিন মিয়া, পলাশ উপজেলা প্রেসক্লাবে সভাপতি হাজ্বী জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ ইকবাল রাসেল সহ সংগঠনের সদস্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসেইন, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আলম সরকার।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ও পলাশ উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর