বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নরসিংদী তিতাস গ্যাস ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

নরসিংদী প্রতিনিধিঃ / ৯৮ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনতে দুর্নীতি, ঘুষ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া রাজস্ব আদায়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো.মাকসুদুর রহমান।

সম্প্রতি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম, জরুরি সেবা, লিকেজ সারানো, অবৈধ সংযোগ উচ্ছেদ, মোবাইল কোর্ট পরিচালনা, গ্যাস দুর্ঘটনাজনিত পরিস্থিতি মোকাবিলা, ওয়েব বেইজড ইন্টিগ্রেটেড সিস্টেম, গ্যাস নেটওয়ার্ক ডিজিটালাইজেশন ও ইকোনমিক জোনে গ্যাস সরবরাহসহ সংস্থাটির নানা কার্যক্রম নিয়ে কথা বলেন।

নরসিংদী তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক বলেন- মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর দিকনির্দেশনা ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিতাস গ্যাস তার সেবার মাধ্যমে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। জ্বালানি খাতে বাংলাদেশে কাংক্ষিত সেবা প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগ স্বাধীনতা পুরস্কার-২০২২ অর্জন করে। বিশাল এই অর্জনের বড় অংশীদার তিতাস গ্যাস। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলার কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাস প্রথম স্থান অর্জন করে।

নরসিংদী তিতাসের ব্যবস্থাপক বলেন, কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার কারণেই অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণ ও রাজস্ব আদায়ে সাফল্য অর্জিত হয়েছে।

এছাড়া তিতাস গ্যাসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধ গ্যাস বিতরণ পাইপলাইন অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় টাস্কফোর্সের মনিটরিং এবং জেলা এবং উপজেলা কমিটির তত্ত্বাবধানে মোবাইল কোর্ট ও অন্যান্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ হতে বিরত থাকার জন্য জনসচেতনতা সৃষ্টির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রচার, এলাকাভিত্তিক মাইকিং ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে।

গ্যাস দুর্ঘটনাজনিত পরিস্থিতি মোকাবিলা ও লিকেজের বিষয়ে ব্যবস্থাপক মো.মাকসুদুর রহমান বলেন, গ্যাস দুর্ঘটনাজনিত পরিস্থিতি মোকাবিলা, গ্যাসের স্বল্পচাপ/লিকেজজনিত কাজে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক অবস্থা সুদৃঢ় করতে তিতাস গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করছেন।

ব্যবস্থাপক প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বলেন, দুর্নীতি, ঘুষ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া রাজস্ব আদায়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। দুর্নীতি, ঘুষ ও অবৈধ গ্যাস সংযোগ কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর