বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: / ৭৪ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ফজলু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফজলু মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরমনতলা গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে রাখা অটোরিকশা চুরি করতে যান ফজলু মিয়া। এ সময় তার স্ত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। সকালে ফজলু মিয়ার মৃত্যু হয়।

পরে আমির হোসেনের অটোরিকশা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে কোচেরচর মকসুদ আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছালে নিথর দেহ রিকশা থেকে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে রিকশাচালক আমির হোসেনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর