নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীর জুড়ে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। আজ রবিবার সকাল ১০ টা থেকে বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন বিভাগ)পরিচালক এ কে এম আরিফ উদ্দিন নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্যাট মো: জিয়াউর রহমান,
বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো: মোবারক হোসেন মজুমদার,মো: রেজাউল করিম ও ঘোড়াশাল নদী বন্দরের উপ পরিচালক মো: নূর হোসেন।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানায়, ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। এসব স্থাপনা সড়িয়ে নিতে গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়। টানা ৪ দিন এই অভিযান চলবে বলেও জানান কর্মকর্তারা।
###