বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যানসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি : / ৬২ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় কার্ভাড ভ্যানের চালক জসিম (৪৫) ও মালিক মুকুল মিয়াকে (৫৭) আটক করা হয়।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঘাসিদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাভার্ড ভ্যানসহ ঐ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে ও কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া বাগেহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে।

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে

আটককৃতরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেয়া ওইসব পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন তারা। পারভেজ নামে চকবাজারের একব্যক্তির সঙ্গে মোবাইলে ভাড়ার চুক্তি হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর