বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি

নরসিংদী প্রতিনিধি : / ৪৮ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে।

তিনি বলেন, আওয়ামীলীগের কারণে বিগত সময়ে মিটিং মিছিল করতে পারিনি। তুমি-আর ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। আওয়ামীলীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, সেই সুযোগ আর হবেনা। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে, পিছনের দরজা নয়, জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, এরশাদ-জাতীয় পার্টি একটি কুলাঙ্গার। তারা আওয়ামীলীগের সকল অপকর্মের সঙ্গী ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনার পতন হতো, সেই নির্বাচনে জাতীয় পার্টি সায় দেয় এবং অংশগ্রহণ করে। ২০১৮ সালে আবার নির্বাচন হয়েছে, সে নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এবং একতরফা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল শেখ হাসিনা। তাদের এতসব অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভ‚ইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর