2

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

টেকনাফে ১৪ ভরি স্বর্ণ সহ ১ জনকে আটক করেছে বিজিবি

সীমান্তবাংলা ডেস্ক: / ১৬১ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ১৪ ভরি ওজনের ২টি গলানো স্বর্ণের বারসহ এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক স্বর্ন চোরাকারবারীর নাম ক্যাসামং। সে কক্সবাজার সদরের ফুলবাগ সড়ক এলাকার বাসিন্দা মৃত নানিচার ছেলে।

টেকনাফ বিজিবি -২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে একটি বিশেষ টহলদল নিয়মিত টহল পরিচালনাকালীন সময়ে, টেকনাফ হতে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাস বিজিবি চেকপোস্টের সামনে আসলে বাসটি তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির একপর্যায়ে ঐ যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে ও মানি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৯ লাখ ২৪ হাজার ৮৬৮ টাকার মূল্যের ১৪ ভরি ৩ আনা ৪ রতি ওজনের ২টি গলানো স্বর্ণের উদ্ধার করা হয়। একই সঙ্গে ধৃত আসামী ক্যাসামং কে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। উদ্বারকৃত স্বর্ন কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

( সীমান্তবাংলা/ শা ম / ১৩ ডিসেম্বর ২০২০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2