2

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সীমান্তবাংলা ডেস্ক: / ৮১ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ জাফর আলম (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত সোমবার মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক দেবজিত পাল গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে জাফর আলমকে আটক করা হয় এবং তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত জাফর আলম টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকার আব্দুর রহমানের ছেলে।

জব্দকৃত ইয়াবাসহ তাকে আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2