2

শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা

যমুনা টেলিভিশন / ৪৯২ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা।

রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত এক স্যাটেলাইট ভিডিওতে দেখা গেছে এ চিত্র। ক্যাটাগরি ফোরে হ্যারিকেনটি রূপ নিচ্ছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এর ফলে বিধ্বংসী বন্যা, ভূমিধস এবং ঝড়ের কবলে পড়তে পারে অঞ্চলগুলো। মেলিসার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল। তবে জ্যামাইকায় পৌঁছে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও জানানো হয়, সোমবার রাত অথবা মঙ্গলবার সকালে দেশটিতে আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। আর কিউবায় পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায়। আঘাত হানবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

অপরদিকে, দেশজুড়ে প্রায় ৯০০টি আশ্রয় কেন্দ্রে বাসিন্দাদের আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে জ্যামাইকা কর্তৃপক্ষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন, আমি সবাইকে এই আবহাওয়ার হুমকিকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানাচ্ছি। নিজেদের রক্ষা করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করুন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপজুড়ে গুদামগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত বিতরণের জন্য হাজার হাজার খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2