বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

জামিননামা জাল: আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

সীমান্তবাংলা ডেস্ক: / ৯৫ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সীমান্ত বাংলা ডেস্ক: জাল জামিননামা তৈরি করায় ঢাকা ও বগুড়ার দুই আইনজীবীসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।পাশাপাশি ২৩ জুন জাল জামিননামা তৈরির অপরাধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির থাকতে বলা হয়েছে।

একটি সংঘর্ষের মামলায় বগুড়ার যুবলীগ নেতা মো. আমিনুল ইসলামসহ ৩০ আসামির জাল জামিননামা তৈরির ঘটনায় সিআইডির প্রতিবেদন আদালতে দাখিলের পর হাইকোর্ট এই আদেশ দেন।

আসামি চারজন হলেন, ঢাকা কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীব ও বগুড়া আদালতের আইনজীবী তানজীম আল মিসবাহ, কম্পিউটার অপারেটর মাসুদ রানা ও আইনজীবীর সহকারী মো. সোহাগ। এর মধ্যে সোহাগ গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

(ঢাকাটাইমস) ৯জুন ২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর