বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চালসহ ডিলার পলাতক

সীমান্তবাংলা ডেস্ক: / ৬২ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মো: খায়রুল ইসলাম নরসিংদী থেকে ;
নরসিংদীর মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চাল কালো বাজারে বিক্রি করে এক সপ্তাহ ধরে পলাতক রয়েছেন ডিলার। পলাতক ডিলারের নাম মতিউর রহমান মতিন। তিনি মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তার স্ত্রী সখি আক্তার একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী সকাল ১১টার দিকে খিদিরপুর বাজারে মতিন ডিলারের স্টোর রুম থেকে উপকারভোগিরা চাল নিতে আসেন। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর ডিলারের দেখা না পেয়ে তাঁর বাড়িতে খোঁজতে যান তারা। পরে জানতে পারেন ডিলার মতিন খাদ্য গোদাম থেকে গত ৪ এপ্রিল চাল উত্তোলন করে স্টোরে না এনে কালো বাজারে বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছেন।
খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বলেন, ‘সে যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরুজ মিয়া বলেন, গত ৪ এপ্রিল ডিলার মতিন খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করেছেন। পরবর্তীতে তার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই।’
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম বলেন, ‘বিষয়টি চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সীমান্তবাংলা / ১১ এপ্রিল ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর