2

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

আমার দেশ অনলাইন / ১০৫ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি পদমর্যাদার ২ কর্মকর্তাসহ ৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএ’র ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2