রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ৭ মার্চের ভাষণ প্রচার করায় ছাত্রলীগ নেতা আটক, শাহবাগ থানার সামনে উত্তেজনা-হাতাহাতি কক্সবাজারে ছুরিঘাকাতে যুবককে হত্যা আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র; ট্রাম্প চরম হুমকিতে পানি নিরাপত্তা বাড়ছে নৃশংসতা ছিনতাই; উদ্বেগ ছড়াচ্ছে চাঁদাবাজি ডাকাতির মতো ঘটনাও দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রামুর ঈদগড়ে ২পা হারানো নুর আলমকে  হুইল চেয়ার দিলেন সাংবাদিক নেজাম 

কামাল শিশির রামু / ৭০ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

 

ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের নুর আলম (৫০)। একসময় নিজের উপার্জনে পরিবারের ছয় সদস্যের জীবন চালালেও এখন তিনি পুরোপুরি অসহায়। চিকিৎসার খরচ মেটাতে সবকিছু বিক্রি করে এখন চলছে মানুষের দান-অনুদানে।

পরিবারে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং মা নিয়ে কোনো রকমে দিন পার করছেন নুর আলম। এক সময় আয়-রোজগার ভালোই ছিল, কিন্তু পা হারানোর পর জীবিকা নির্বাহের সব পথ বন্ধ হয়ে গেছে। বড় মেয়ের বিয়ে দিতে পারলেও ছোট মেয়ের বিয়ে অর্থের অভাবে আটকে আছে।

নুর আলম বলেন, পায়ের অভাবে এখন কিছুই করতে পারি না। যদি দোকান দেওয়ার মতো পুঁজি পাই, তবে সেখান থেকেই কিছু আয় করতে পারব। আমার পরিবারের কষ্ট কিছুটা হলেও কমবে।

সম্প্রতি সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিন  একটি হুইলচেয়ার উপহার দেন। আগে কাঠের তৈরি গাড়িতে চলাফেরা করতেন নুর আলম। হুইলচেয়ার পাওয়ার পর তার চলাফেরার কিছুটা কষ্ট লাঘব হয়েছে।

স্থানীয় ঈদগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, যদি সমাজের সবাই এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তবে কেউ কষ্টে থাকবে না।

এদিন নেজাম উদ্দিন নুর আলমকে হুইলচেয়ার দেওয়ার পাশাপাশি স্থানীয় হাফেজখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় সমাজ সেবক বনি আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর