শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মদনে ইয়াবাসহ মাদককারবারি আটক

সীমান্তবাংলা ডেস্ক: / ১৩৫ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

নেত্রকোনার মদনে যৌথ অভিযানে ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদককারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর আহম্মদ শাহপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মতো শনিবার ভোরে তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। পরে সেনাবাহিনীর একটি টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশিয় অস্ত্র ( বল্লম, দা, চাকু ) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে।

নূর আহম্মদকে মদন থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর জানান, শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে বের হয়। এ সময় মাদকের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে নূর আহম্মদ নামের এক ব্যাক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক নূরের কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়। তার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দেশিয় অস্ত্রও জব্দ করা হয়েছে। ’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশ কুমার দে জানান, আটক নূর আহম্মদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা ‍রুজু করে আসামিকে নেত্রকোনার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর