শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

দামুড়হুদায় স্কুলছাত্র হত্যার আসামীদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানব বন্ধন

হাবিবুর রহমান ; চুয়াডাঙ্গা, প্রতিনিধি / ৭৪ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে ষস্ট শ্রেনীর স্কুলছাত্র রিয়াদ (১৪)কে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা কারি আসামীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন  করেছে নিহতের স্কুলের সহকর্মি ছাত্র ছাত্রী শিক্ষক ও এলাকাবাসিরা। বুধবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে আসামীদের বাড়ির সামনে দাড়িয়ে এ কর্মসূচি পালন করে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বি এন পির সভাপতি শফিউল্লাহ,দর্শনা পৌর বি এন পির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হোসেন,স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন। মানববন্ধনে বক্তারা স্কুল ছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের অতিদ্রত আটক করে ফাঁসির ঝুলিয়ে মৃত্যু কার্য্যকর করার  দাবি জানান।
উল্লেখ গত সোমবার ১২ মে দুপুরে  উপজেলার ছয়ঘরি গ্রামে দুটি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাইতুল্লার ছেলে হযরত আলির কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে জিয়াউর রহমান কাজির ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিয়াদ হোসেন কে (১৪)প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার ১৩ মে ৫ জনকে আসামী করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করে নিহত স্কুল ছাত্রের পিতা জিয়াউর রহমান কাজি। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমির জানান ইতিমধ্যে দুজনকে আ্টক করা হয়েছে,বাকি আসামি ধরার চেস্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর