শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

ডিম ছাড়াই প্যানকেক তৈরি করবেন যেভাবে

সীমান্তবাংলা ডেস্ক: / ৯৩ জন পড়েছে
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শীতের এই সময়টা পিঠা, স্যুপ, কেক খাওয়ার জন্য উপযুক্ত। কেউ কেউ ভালোবাসেন প্যানকেক। কিন্তু প্যানকেক ভালোবাসলেও ডিমের গন্ধ ঠিক পছন্দ নয় অনেকের। চিন্তা নেই, ডিম ছাড়াও তৈরি করা যায় প্যানকেক। কিভাবে? জেনে নিন-

উপকরণ:
ময়দা- ১ কাপ
লবণ-১ চিমটি
চিনি-১ চা চামচ
বেকিং পাউডার-২ চা চামচ
দারুচিনি গুঁড়া-১ চিমটি
তেল-১ টেবিল চামচ
গলানো গরম মাখন- ১ টেবিল চামচ
দুধ-১ কাপ
ভ্যানিলা এসেন্স- আধ চা চামচ।

প্রণালি:
প্রথমে একটি বড় বাটিতে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। অতিরিক্ত মেশালে প্যানকেক কিন্তু ফুলবে না। মিশ্রণটি আলাদা করে ৫ মিনিট রেখে দিন।

এরপর একটি ননস্টিক ফ্রাইপ্যান গরম করে নিন। আঁচ মাঝারি রাখুন। ৩০ থেকে ৪০ সেকেন্ড পর আঁচ কমিয়ে দিন। একটু মাখন ব্রাশ করে নিতে পারেন।

প্যানের ঠিক মাঝের অংশে একটি বড় চামচ দিয়ে প্যানকেকের ব্যাটার গোল করে ঢালুন ছড়াতে যাবেন না। নিজে থেকে যতটা ছড়াবে ঠিক ততটাই ছড়াতে দিন। এরপর চুলার আঁচ একটু বাড়িয়ে প্যানকেক ভাজতে থাকুন। কিছুক্ষণ পর প্যানকেকটি উলটে নিন। লালচে করে ভেজে নামিয়ে ফেলুন।

এরপর গরম গরম পরিবেশন করুন পছন্দের টপিং দিয়ে। চাইলে মধু, মেয়োনেজ, ফলমূল ও মিষ্টি দই দিয়ে পরিবেশন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর