শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল আরাফাত ও আরিফুর

সীমান্তবাংলা ডেস্ক / ২৪২ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান মোহাম্মদ আরিফুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্সের নিশেতে ১১ ঘণ্টা ৩৮ মিনিট ৫৮ সেকেন্ড সময়ে আরাফাত শেষ করেন পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নিজ বয়স গ্রুপ ৩৫ থেকে ৩৯ বছর ক্যাটাগরিতে ১৮১ তম অবস্থানে ছিলেন তিনি। আর ২ হাজার ৩৪৩ জনের মধ্যে তার অবস্থান ছিল ৯৮২।

এদিকে, ১৩ ঘন্টা ৪৩ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করেন আরেক আয়রনম্যান আরিফুর রহমান। নিজ বয়স গ্রুপ ৪০ থেকে ৪৪ বছর ক্যাটাগরিতে সফলতার সাথে রেস শেষ করেন তিনি। এ পর্যন্ত ৭টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেন আরিফ। যার মধ্যে ছয়টি পূর্ণ দূরত্বের।

প্রসঙ্গত, পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া) প্রতিযোগিতা আয়রনম্যান। আর আয়রনম্যানের সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

আয়রনম্যান প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রত্যেক ট্রায়াথলেটকে ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর