2

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ / ১৩১ জন পড়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার সকালে উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বেলকুচি থানার এসআই আব্দুস সালাম।

আটক মো. আজমির (২৯) উপজেলা চালা সাতরাস্তা এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।

এসআই আব্দুস সালাম বলেন, “সকালে ওই শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। পথে আজমির গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান।

“পাশের কাশবনে নিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন আজমিরকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।”

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই আব্দুস সালাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর

2