রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শাহ আলমগীর স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান

সীমান্তবাংলা ডেস্ক: / ১২২ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বরেণ্য সাংবাদিক, পিআইবি’র মহাপরিচালক এবং সাংবাদিক ইউনিয়ন ও শিশু সংগঠক শাহ আলমগীর স্মরণে একটি স্মারক বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বইটির প্রকাশ পাবে।

সোমবার (২৩ ডিসেম্বর) সাংবাদিক পলাশ আহসান এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়েছে, ইতোমধ্যেই দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, অধ্যাপক মফিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবদুর রহমান ও প্রয়াত শাহ আলমগীরের সহধর্মিণী ফৌজিয়া বেগম মায়ার সমন্বয়ে স্মারকগ্রন্থ সম্পাদনা পর্ষদ গঠন করা হয়েছে।

প্রয়াত শাহ আলমগীরের স্বজন, বন্ধু, সহকর্মী ও সহযোদ্ধাদের কাছে স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান করা হয়েছে। লেখা পৌঁছাতে হবে ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে।

লেখা পাঠাতে হবে shah.alamgir.remembering@gmail.com ঠিকানায়। জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭১১-৫৪২৫৮৯ (শাহনাজ শারমীন), ০১৯১১-৩১৬৩৩১ (মামুনুর রহমান খান) ও ০১৯১৪-৯৭৭৭০৭ (রহমান মুস্তাফিজ) নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর