কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পিনিজিরকুল এলাকায় পাহাড় কাটা ও ছড়া খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে আশপাশের ঘরবাড়ি, রাস্তা ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কেটে বালি ও মাটি উত্তোলনের মহোৎসব চলছে, অথচ প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, পিনিজিরকুল জামে মসজিদের পশ্চিম পাশ দিয়ে বড় পথের সংলগ্ন এলাকায় পাহাড়ঘেঁষা ছড়া খাল থেকে প্রতিদিন ডাম্পার ও ট্রাকযোগে বালি পরিবহন করা হচ্ছে। খাল সংলগ্ন এলাকায় গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত প্রায় ৫শ’ ফুট দীর্ঘ রাস্তা অবৈধ বালিবাহী গাড়ির চাপে নষ্ট হয়ে গেছে।
রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এখন সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আমরা নিজেদের অর্থে রাস্তা করেছি, কিন্তু প্রতিদিন বালির গাড়ি ওঠানামায় রাস্তাটা শেষ। খালের পাশের ঘরগুলোর নিচ থেকেও বালি তুলে নিচ্ছে, এতে ঘরের মাটি ধসে পড়ছে। বাচ্চা নিয়ে ঘরে ঘুমাতেও ভয় লাগে। রাতের বেলা পাহাড় কাটে, দিনে বালি তোলে। এত বড় কাজ চললেও কেউ কিছু দেখে না। আমরা প্রতিবাদ করলে হুমকি দেয়।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় ও খাল খননের এই অবৈধ কার্যক্রম শুধু রাস্তা বা বাড়িঘরের ক্ষতি নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্য ও ভূমির স্থিতিশীলতায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
এ বিষয়ে ইনানী রেঞ্জের কর্মকর্তা ফিরোজ আলম বলেন, বিষয়টি এখন অবগত হয়েছি। দ্রুত সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত