রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বরিশালে ২০ সাংবাদিকদের ওপর হামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

সীমান্তবাংলা ডেস্ক: / ১৯৮ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ  প্রতিবাদঃ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থক ও আইনজীবী সহকারিরা (মহুরী) হামলা চালায়। এতে বরিশালের বিভিন্ন মিডিয়ার ২০ সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ ।

এক বিবৃতিতে বিএমএসএফ জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, বরিশালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা ন্যাক্কারজনক। আদালত চত্ত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করে তিনি অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সীমান্তবাংলা/তম/০২ ফেব্রুয়ারি ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর