বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি / ১৬৫ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

 

গণপরিবহনে, জনপরিসরে ধর্ষণ ও হত্যাসহ নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে প্রতিবাদী মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হয়েছে। “ছাত্রজনতা নরসিংদী’র” ব্যানারে সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ মানবন্ধন করে ছাত্রজনতা।

এর আগে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ধর্ষণ ও হত্যাসহ নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ র‍্যালি বের করে ছাত্রজনতা। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মানবন্ধন করে ছাত্রজনতা।
এসময় ধর্ষণ ও হত্যার সাথে জরিত নরপিশাচদের অবিলম্বে আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জনান বক্তারা। তারা বলেন ধর্ষক বা ধর্ষণের সাথে জরিতদের জনসম্মুখে এনে ফাঁসি দেয়া হোক! ধর্ষণের বিচার এমন হোক, যেনো ধর্ষণের চিন্তা মাথায়ই না আসতে পারে!

ধর্ষণের বিচারসহ নারীদের নিরাপত্তা না দিতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। তা না হলে মন্ত্রীপাড়া ঘেরাও করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর