বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

খেলাধুলা কিশোর ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে : শামীম আহমদ ভিপি

সীমান্তবাংলা ডেস্ক: / ৮৫ জন পড়েছে
প্রকাশ: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সিলেট বিভাগীয় প্রতিনিধি

বালাগঞ্জে সিলেট জেলা পরিষদের অর্থায়নে সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি উদ্যোগে ফুটবল খেলার জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গঁণে বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি)। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের কিশোর ও যুবসমাজ মাদক থেকে দূরে রাখা সম্ভব। ফুটবল খেলার মাধ্যমে শারীরিক ও মানুষ তৃপ্তিতে থাকা যায়। তিনি আরো বলেন, বালাগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনের উপ নির্বাচনে নৌকার বিজয় অনিবার্য।

অনুষ্টানটি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা কবি তুহিন মনসুর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাপলা স্পোর্টিং ক্লাবের সভাপতি দুলাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন, পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রিপন, যুবলীগ নেতা শেখ লিটন, আসাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল, সাংবাদিক জাগির হোসেন, পূর্বপৈলনপুর ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মো. কাসেম, সহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সীমান্তবাংলা /১৪ জুন ২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর