মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রদর্শিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

সীমান্তবাংলা ডেস্ক: / ৬৩ জন পড়েছে
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিশ্ব ভ্রমণ শুরু করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও আসবে ট্রফিটি। আগামী ১০-১৩ ডিসেম্বর বাংলাদেশের ট্রফিটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে ট্রফিটি প্রদর্শনের কথা রয়েছে।

কক্সবাজারে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর খবরে ক্রীড়ামোদীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

এবারের আয়োজক দেশ পাকিস্তান। তবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানো নিয়ে অবশ্য এখনও শঙ্কা আছে। ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চাচ্ছে। যা নিয়ে এখন দু’দেশের মধ্যে দ্বন্দ্ব চলমান।

সবশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছিল গত বছর। যা ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সাধারণ মানুষের জন্য রাখা হয়েছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে।

রশিদ মানিক:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর